1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় টিসিবি’র পণ্য কিনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ লাইন  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

বাঘায় টিসিবি’র পণ্য কিনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ লাইন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবি’র পণ্যই এখন নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা। মূল্যস্ফীতির চাপে লাইনে বাড়ছে মধ্যবিত্তেরও সংখ্যা। একটু কম দামে টিসিবির পণ্য কিনতে আসা মানুষের এমন দীর্ঘ লাইন দেখলেই বোঝা যায় কতটা অসহায় মানুষ। রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা অবধী দীর্ঘ লাইনে দাড়িয়েও টিসিবির পণ্য কিনতে ভোগান্তিতে পড়ে ভোক্তারা। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় টিসিবির পণ্য জোটে না সবার ভাগ্য। অন্যদিকে ভোক্তার মোট পণ্যর মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার কথা জানা গেছে।

সরেজমিন শুক্রবার (১৪-০৩-২০২৫)উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম বাজারে গিয়ে দেখা যায় ভোক্তাদের দীর্ঘ লাইন। গত বৃহসপতিবারও সকাল থেকে সন্ধ্যা অবধী দীর্ঘ লাইনে দাড়িয়েও টিসিবির পণ্য কিনতে হয়েছে ভোক্তাদের।

জানা যায়, ইউনিয়নটিতে ফ্যামিলি কার্ডধারীর মোট সংখ্যা ২০১২ টি। এর মধ্যে-৩০ টাকা কেজি দরে ৫কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ডাল, ১০০ টাকা লিটার হিসেবে ২ লিটার সোয়াবিন তৈল,৭০ টাকা কেজি দরে ১কেজি চিনি,৬০ টাকা কেজি হিসেবে ১ কেজি ছোলা কিনতে পারছে ১৬৮৪ জন। কার্ডপ্রতিমোট পণ্যর দাম পড়ে ৬০০টাকা।

পণ্য কিনতে আসা ৬০ বছরের জাবেদা ও ৬৫ বছরের মইজান জানান, রোজা থেকে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত পণ্য কিনা কষ্টের ব্যাপার। ২২ বছরের তারিক জানান, কিছু কম দামে পণ্য কিনতে আসা মানুষগুলোর মধ্যে বয়স্করাই বেশি ভোগান্তির স্বীকারহয়েছে। এসব মানুষেরা বলছেন, পণ্যের সংখ্যা ও পরিমাণ বাড়ানো উচিত টিসিবির। ওই বিক্রয় কেন্দ্রে মূলত ডিলার যুবলীগের শাহিন আলম। আতœগোপন থাকার কারণে তার হয়ে পণ্য বিক্রি করছেন বিএনপি নেতা বাদল হোসেন।

তিনি জানান, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,যাদের স্মাট কার্ড এক্টিভেশন হয়েছে তারাই পণ্য কিনতে পারছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট