1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জলমহল ঘাটে চালককে গুলি করে স্পিডবোট নিয়ে গেছে দুর্বৃত্তরা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায় জলমহল ঘাটে চালককে গুলি করে স্পিডবোট নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: চালককে গুলি করে স্পিডবোট নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলি বিদ্ধ চালক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চালকের নাম সালমান বিশ্বাস। সে পাবনার বেড়া উপজেলার খয়ারেদিকান্দি গ্রামের লুকমান বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার(২৯-০৭-২০২৫) স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগের পুরুষ ওয়ার্ডে কথা হলে চালক সালমান বিশ্বাস জানান, সোমবার (২৮-০৭-২০২৫) স্পিডবোট নিয়ে ঈশ্বরদীর সাড়াঘাট হয়ে বাঘা উপজেলার লক্ষীনগর মৌজার বালুমহল এলাকার ঘাটে আসার পথে সামনে থেকে আসা স্পিডবোটের লোকজন তাকে ধাওয়া করে। তারা কাকন বাহিনীর লোকজন বলে বুঝতে পেরে তার স্পিডবোট ঘুরিয়ে পেছনে ফিরে যাওয়ার পথে অপর একটি সাদা স্পিডবোট নিয়ে পেছন পেছন ধাওয়া করে। এ সময় দু’দিক থেকে অতর্কিতভাবে গুলি ছুঁড়েন তারা। আত্নরক্ষার জন্য লালপুরের বিলমাড়িয়া ঘাটে স্পিডবোট রেখে ডাঙায় উঠার সময় পিঠে লেগে গুলিবিদ্ধ হন। পরে কাকন বাহিনীর বক্কর, রমজান, রায়হানসহ ২০ থেকে ২৫ জন তার স্পিডবোট নিয়ে চলে যায়।

বাঘা থানার আফম আশাদুজ্জামান জানান,খবর পেয়ে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। চালকের পিঠে লাগা স্থানটি দেখে ছোররা গুলি হতে পারে বলে মনে হয়েছে। তবে যে আস্ত্রের গুলিই হোক,সেটা ভেতরে ঢুকতে পারেনি।

উল্লেখ্য, গত ৬ জুলাই’২৫ গভীর রাতে, রাজশাহী বাঘার উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর মৌজার খেয়াঘাটে গুলি ছুঁড়ে দুইটা স্পিডবোট ভাঙচুর ও একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৈধ ইজারা নেওয়া বালুমহলের খেয়া ঘাটে চাঁদা দিতে না চাওয়ায় দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট