1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো চার  বাড়ি,ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিক্রির জন্য বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জনের বসত বাড়ী পুড়ে আনুমানিক ১৫ রাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার(১০সেপ্টেম্বর’২৫) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারগুলো বাড়ির কাজে ও থ্রিহুইলার চালকদের কাছে বিক্রির জন্য রাখা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পৌছার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১ টি ইউনিট ও স্থানীয়রা ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। আগুনে-ওই গ্রামের আমির হোসেন মিস্ত্রি’র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮) এর বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান,আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দিয়েছেন। শাম্মী আক্তার জানান,আগামীকাল বৃহসপতিবার(১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ থেকে ঢেউটিন দেওয়া হবে। এছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট