1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গার্ল গাইডস এর হলদে পাখি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বাঘায় গার্ল গাইডস এর হলদে পাখি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ দলের নাম হলদে পাখি। রাজশাহীর বাঘায় এই নামে অনুষ্ঠিত হয়েছে গার্ল গাইডস এর দীক্ষাদান। মঙ্গলবার( ০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ ও সাড়ে ১২ টায় উপজেলার মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ভ্যেনুতে পাঁচটি বিদ্যালয়ের হলদে পাখি দলের ৯৬জন শিক্ষার্থীদের দীক্ষাদান অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ,আবু বক্কর সিদ্দিক, রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান ও দিল মনোয়ারা,স্থানীয় কমিশনার ও উপজেলা গার্ল গাইডস কমিটির সভাপতি এলিজা কায়েস, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন ও মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন ও ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট