1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আনসার-ভিডিপির দলনেতার বৃক্ষ রোপণ-চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায় আনসার-ভিডিপির দলনেতার বৃক্ষ রোপণ-চারা বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির আড়ানী পৌরসভার ৯ নম্বর (রুস্তমপুর) ওয়ার্ড দলনেতা রায়হান আলীর উদ্যোগে ফলজ-ভেষজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। রোববার(০৭-০৯-২০২৫) উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনসহ রাস্তার দু’পাশে বৃক্ষরোপন এবং পথচারির মধ্যে চারা বিতরণ করা হয়।

বিভিন্ন প্রজাতির ১০০০ (এক) হাজার চারার মধ্যে ছিল-কান্দাল,শিশির,খয়ের ,বকুল ফুল,জলপাই ও কাঁঠালসহ পেয়ারা।

উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ রুস্তমপুর উচ্চ বিদ্যালয়, শিক্ষক আব্দুল হান্নান,ওহিদুল ইসলাম, মাসুদ রানা, সমাজসেবক হাবিবুর রহমান টিটু, পল্লী চিকিৎসক আকছেদ আলী,৭ নম্বর ওয়ার্ড দলনেতা মতিউর রহমান, আনসার ভিডিপি সদস্য মারুফ হোসেন, সাগর, সাব্বির, ফাহিম, শাকিব, জহুরুল, শান্ত প্রমুখ। চারা পাওয়া পথচারী হাফিজুল ইসলাম এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রায়হান জানান,বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে তার নিজের এই উদ্যোগ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট