1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার সাবেক এমপি এনামুল হকের ছোট ভাই মনিমুল হক আর নেই - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাগমারার সাবেক এমপি এনামুল হকের ছোট ভাই মনিমুল হক আর নেই

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর ছোট ভাই মনিমুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার ঢাকার গ্রীণলাইফ হসপিটালের ভর্তি করা হয়। রাত ৯ টায় মনিমুল হকের ভাস্কুলার অপারেশন করা হয়। সোমবার দুপুরে হার্ট অ্যাটাক করেন তিনি। সোমবার চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টা ৪৫ মিনিটে ঢাকার গ্রীণলাইফ হসপিটালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

মনিমুল হক এনা গ্রুপের জেনারেল ম্যানেজার (পারচেজ) পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মনিমুল হকের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। তিনি মৃত ইমারতুল্যার ছোট ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মনিমুল হকের অকাল মৃত্যুতে পরিবার সহ এনাগ্রুপে শোকের ছায়া নেমে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট