1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 বাগমারায় র‌্যাবের অভিযানে অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার,  শীর্ষ ডিলার গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

 বাগমারায় র‌্যাবের অভিযানে অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার,  শীর্ষ ডিলার গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি  মোঃ আস্তানুর রহমান (৫৯), পিতা-মৃত এরশাদ আলী, সাং-ভবানীগঞ্জ স্কুলপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।

উদ্ধারকৃত আলামত – ৫,৫২০ বোতল (৪৬০ কার্টুন) ৯০% অ্যালকোহলসমৃদ্ধ মাদকদ্রব্য।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে “মারুফ হোমিও হল” নামক দোকানে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহল বিক্রি করা হচ্ছিলো। তল্লাশিকালে দোকান ও গোডাউনের ভেতর লুকানো অবস্থায় এই বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।Open photo

র‍্যাব জানায়, এই মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত, যা অত্যন্ত প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এই ধরনের অ্যালকোহল সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ধৃত আসামির ড্রাগ লাইসেন্স প্রায় আড়াই বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও তিনি সুকৌশলে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে।

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট