1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাগমারায় বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করে ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি। শনিবার সন্ধ্যায় বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ২নং দক্ষিন সাঁজুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত উঠান বৈঠকে গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেষ জাতীয়তাবাদী দলের বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামাল হোসেন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গঠনের মহানায়ক, তাঁর নেতৃত্ব দেশের বহু দলীয় গণতন্ত্র সূচনা হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি আরও বলেন,শত জেল জুলুম সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকেছেন। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপি-র আহ্বায়ক কমিটির সদস্য শাহীন রেজা, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ইউসুফ আলী আহ্বায়ক কমিটির সদস্য বাগমারা উপজেলা বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট