1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাগমারায় খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান অর্থদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে উপজেলার দুটি খাবার হোটেলে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে এমন খাদ্য তৈরি ও পরিবেশন এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য ফ্রিজে মজুদ করার অপরাধে অভিযুক্ত করা দুটি হোটেল মালিককে।

এদিকে অনিয়মের কথা স্বীকার করায় তাদেরকে সতর্কতামূলক জরিমনা ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবানীগঞ্জ বাজারের ওই দু’টি হোটেলের মধ্যে একটি ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং আমজাদ হোটেল এন্ড রেস্টুরেন্ট। প্রথমেই ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভবানীগঞ্জ নিউমার্কেটের ছয় তালায় অবস্থিত আমজাদ হোটেল এন্ড রেস্টুরেন্টেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়। মেয়াদোত্তীর্ণ কয়েকটি খাদ্য সামগ্রী পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে এমন ভুল পরবর্তীতে যেন না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানের খবরে বেশ কিছু ব্যবসায়ী গোপনে হোটেল বন্ধ করে দেয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫২ ও ৫৩ ধারায় এই দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিরাপদ খাদ্যের বিষয়ে কোনো ছাড় নয়। স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কোন খাবার তৈরি ও পরিবেশন করা যাবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহীর অফিসার ইয়ামিন হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট