1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ: ডিসি সামাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:  আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী বৃহত্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিবগ‌ঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃ‌দ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন, জীবন কৃষ্ণ সাহা রায়, মহাপ‌রিচালক; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আব্দুস সামাদ; জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ।

No description available.

উক্ত অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সেবে হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চাঁপাইনবাবগঞ্জ, আলমগীর কবির, হেড অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সুইচ কন্ট্রাক্ট; বাংলাদেশ, ড. মোঃ মোখলেসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা; জাতীয় উদ্যান তত্ত্ব ও গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জসহ কৃষি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

প্রশাসক, শিবগঞ্জ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ; মোঃ আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিবগঞ্জ উপজেলা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আম ব্যাবসায়ীগণ।

No description available.

শিবগ‌ঞ্জে স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি), চাঁপাইনবাবগঞ্জ মোঃ আব্দুস সামাদ বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা হলে, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা (তথা শিবগঞ্জ উপজেলা) ।

উক্ত আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আমের জাত (উন্নত উদ্ভাবনী নতুন জাত) ও আমের তৈরি ঐতিহ্যবাহী খাবার এবং খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার আম নিয়ে নাটক, মঞ্চস্থ প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট