1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট” এর উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি………………….

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” । বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এ টুর্ণামেন্টের আয়োজন করে। আজ ২৫ জুলাই  বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

 

শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” এ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। দলগুলো হচ্ছে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট  এবং ওরা এগারো জন। আগামী ৩১ জুলাই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট