1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

বদলগাছীতে খাস জমির গাছ কেটে নেওয়া, প্রশাসনের হাতে জব্দ ইউক্যালিপ্টাস

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের নিউ রসুল মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে ইউক্যালিপ্টাস গাছ কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে নিউ রসুলপুর গ্রামের বাসিন্দা বাবলু হোসেনের ছেলে মোঃ রোমান হোসেন সম্প্রতি ১ নং খাস খতিয়ানভুক্ত ১১২ ও ১১৩ নং দাগের জমি থেকে দুইটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বদলগাছী উপজেলা ভূমি অফিসকে অবগত করে। খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটা গাছ দুটি জব্দ করেন।

সরকারি জমি থেকে অনুমতি ছাড়া গাছ কাটাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। আধাইপুর ইউনিয়ন ভূমি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কাটা গাছ জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেছি। সহকারী কমিশনারের নির্দেশক্রমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে যে কোনো গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। ইতোমধ্যে জব্দকৃত গাছ ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি। নইলে এ ধরনের অবৈধ কার্যক্রম বেড়ে যেতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট