1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বগুড়ার শিবগঞ্জে জাল নোটসহ এক ব্যক্তি আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বগুড়ার শিবগঞ্জে জাল নোটসহ এক ব্যক্তি আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৭ লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি স্কুল ব্যাগে রাখা ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জাল নোট (মোট সাত লাখ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জাল নোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতেও পুলিশ কাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট