1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রচারণা চালানোর সময় রাজশাহীর তানোরে আ. লীগের দুই কর্মী আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

প্রচারণা চালানোর সময় রাজশাহীর তানোরে আ. লীগের দুই কর্মী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আওয়ামী লীগের দুই কর্মী মোহাম্মদ গোলাম রাব্বানী (৩৪) ও মোসলেম উদ্দিন (৩২)কে বিভিন্ন বিল্ডিংয়ে আওয়ামী লীগের লিখন ও প্রচারণা চালানোর সময় আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন এবং এলাকাবাসী উভয়কে আটক করেন। পরে বিষয়টি তানোর থানা পুলিশকে জানালে, পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃতরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে পোস্ট করতেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান রাজনৈতিক মামলায় চালান দেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আটক অবস্থায় থাকবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট