1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রকৃতি-পরিবেশ রক্ষায় বাঘায় বৃক্ষরপণের আহ্বান বাপার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

প্রকৃতি-পরিবেশ রক্ষায় বাঘায় বৃক্ষরপণের আহ্বান বাপার

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লব এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫-০৭-২০২৫) বিকেলে পৌর এলাকার নারায়নপুর বাজারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন- বাপার উপজেলা কমিটির সভাপতি ড.আব্দুস সালাম লাভলু। বক্তব্যকালে তিনি বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা বাঘার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করে আরো এগিয়ে যেতে চাই। বাপার পৌর কমিটির কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাপার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক,সহকারি অধ্যাপক হামিদুল ইসলাম,সহকারি অধ্যাপক নিরেন্দ্রনাথ সরকার, বাপার বাঘা পৌর কমিটির সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, প্রভাষক সোহেল রানা, মহিলা সম্পাদিকা রানু আক্তারি, বাপার আড়ানী পৌর কমিটির সাধারন সম্পাদক আশাদুজ্জামান মাসুদ প্রমুখ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় বক্তব্য শেষে মাইলস্টোন স্কুলে বিমান বিধস্তের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল নিহতের স্বরণে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শোক প্রকাশ করা হয়। পরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। এ

সময় অপূর্ব কুমার সাহা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকলকে বৃক্ষ রোপণের আহ্বান জানান। উপস্থিত ছিলেন- বাপার পৌর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, শরিফ মন্ডল,আব্দুল হামিদ মিঞা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট