1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত সংলগ্ন পূর্ণভবা নদীতে ১০৯ জন যাত্রী নিয়ে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে পাতা নিষিদ্ধ ‘সুতি জালে’র বাঁশ ও শক্ত কাঠামোর সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে শিশুসহ ১০৯ জন যাত্রীর সবাই অলৌকিকভাবে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বিভীষণ এলাকা থেকে একটি পিকনিকের দল বড় একটি ইঞ্জিনচালিত নৌকায় আনন্দভ্রমণে বের হয়েছিল। দিনশেষে ফেরার পথে পূর্ণভবা নদীর নির্দিষ্ট একটি পয়েন্টে পৌঁছালে নদীতে পাতা অবৈধ সুতি জালের বাঁশের বাঁধার সাথে নৌকার তলা আটকে যায়। সজোরে ধাক্কা লাগায় মুহূর্তেই নৌকার তলা ভেঙে তলে পানি ঢুকতে শুরু করে এবং নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির আকস্মিক দৃশ্য দেখে আশপাশের মাঝিমাল্লা ও স্থানীয় বাসিন্দারা নিজেদের ছোট ছোট নৌকা নিয়ে দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় একে একে নৌকার শিশু, নারীসহ মোট ১০৯ জন যাত্রীকে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়।

দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাত্রীরা জানান, পিকনিকের আনন্দ মুহূর্তের মধ্যে আতঙ্কে রূপ নিয়েছিল। তবে স্থানীয়দের মানবিক সহায়তায় ১০৯ জন যাত্রী সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট