1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সোমবার (২৫ আগস্ট ২০২৫) বানেশ্বর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযান চলাকালে রোগাক্রান্ত পশু জবাইয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে আসায় এক পশু মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মানুষের স্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করে এমন কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস আরও জানান, উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তাই মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল জানান, এ ধরনের কার্যক্রম বাজারে অনিয়ম ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট