1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

পুঠিয়ায় সপ্তাহব্যাপী মশকনিধন কর্মসূচি শুরু পৌর প্রশাসক শিবু দাসের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পদক্ষেপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : পুঠিয়া পৌরসভায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহব্যাপী মশকনিধন কর্মসূচি শুরু হয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পৌর প্রশাসন।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নালা-নর্দমা, ড্রেন ও আবাসিক এলাকায় মশার ওষুধ ছিটানো হবে। এই উদ্যোগ সম্পর্কে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস বলেন, “শহরকে মশামুক্ত রাখা কেবল পৌরসভার দায়িত্ব নয়, নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণই পারে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে আমাদের রক্ষা করতে। তাই আমি পৌরবাসীর প্রতি অনুরোধ করছি, আপনারা নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, জমে থাকা পানি সরিয়ে ফেলুন এবং পৌরসভার চলমান কার্যক্রমে সহযোগিতা করুন। মনে রাখবেন, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি স্বাস্থ্যকর ও নিরাপদ শহর গড়ে তুলতে পারব।”Open photo

পৌর প্রশাসক শিবু দাসের প্রত্যাশা, পৌরবাসীর সক্রিয় সহযোগিতায় এ কর্মসূচি সফল হলে পুঠিয়াকে মশামুক্ত নগরে রূপান্তর করা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট