1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় চারআনি বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযানে সহকারী কমিশনার( ভূমি ) শিবু দাস - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পুঠিয়ায় চারআনি বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযানে সহকারী কমিশনার( ভূমি ) শিবু দাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার চারআনি বাজারের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শিবু দাস।

অভিযানে বাজারের আশপাশের জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের বাধা অপসারণ করা হয়। এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী একযোগে কাজ করেন।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “জনগণ ও প্রশাসনের যৌথ উদ্যোগেই যেকোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এই অভিযানে স্থানীয় বাসিন্দারা যে আন্তরিক সহযোগিতা ও শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও উন্নয়ন ও সমস্যা সমাধানে সবাই একইভাবে এগিয়ে আসবেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছিল। আজকের এই অভিযানের ফলে পানি নিষ্কাশনের পথ সুগম হওয়ায় সমস্যা অনেকটাই কমে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট