1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত গৃহবধূর কান থেকে স্বর্ণের দুল চুরির  অভিযোগ মালির বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ রূপসায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রানীশংকৈলে লুমিনাস গ্রুপের কৃষক সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই নদীতে ডুবে তিনজন নিখোঁজ, ৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ মাদক চক্রের সদস্য আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় এক মণ গাঁজাসহ ডালিম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালায়। এ সময় মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

গতকাল শনিবার (১২ অক্টোবর) র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানান হয়, গোপন তথ্যের ভিত্তিতে বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক রাজিব হাসান মিলন এর বসতবাড়ির দক্ষিণে আম গাছের নিচে পৌছে ২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা কালে একজনকে হাতে নাতে আটক করে এবং অপরজন পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। ধৃত আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জব্দকৃত আলামত সমূহনহ পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট