1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষোভ; মাদ্রাসা শিক্ষক গ্রেফতার বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পাকশীতে তৃতীয় শ্রেণীর এক নেতার কর্মকান্ডে  প্রধানমন্ত্রীর স্মার্ট রেলওয়ে বিনির্মাণ কাজ বাধাগ্রস্থ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি: পাকশী এলাকার তৃতীয় শ্রেণীর এক আওয়ামীলীগ নেতার নানা প্রকার অশুভ ও অনৈতিক চাপে রেলওয়ে পাকশী বিভাগীয় অফিসের একাধিক দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিরা অতীষ্ঠ হয়ে উঠেছেন। সাম্প্রতিক সময়ে ঐ নেতা বিভিন্ন কর্মকর্তার ওপর অনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট রেলওয়েকে চলমান স্মার্ট রেলওয়েতে উন্নীত করণ কাজে বিঘ্ন সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। পাকশী রেলওয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে,সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ যখন ইশ্বরদী ও পাকশীর উন্নয়ন নিয়ে কাজ করছিলেন। ঠিক তখনই ঐ নেতা কয়েকজনকে সাথে নিয়ে অশুভ শক্তি বলে রেলওয়ে পাকশী বিভাগীয় অফিস,অফিসার্স কলোনী ও পদ্মানদীর গাইডবাধ এলাকাস্থ রেলওয়ের প্রায় একশ’ একর জমি দখল করে। পরে ঐ জমিতে প্লট করে বহিরাগতদের নিকট বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। ফলে রেলওয়ের জমিতে প্রায় সাতশ’ বাড়ি নির্মাণ করায় গোটা পাকশী বিভাগীয় অফিস ও রেলওয়ের সাথে সমৃক্ত সকলকেই নানা সংশয়ের মধ্যে দিন কাটাতে হয়। শুধুকি তাই ? সে সময় ঐ নেতা যেমন সুকৌশলে প্রধানমন্ত্রী ও সাবেক ভূমিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে টেন্ডারবাজীসহ নানা কর্মকান্ডের মাধ্যমে।

বর্তমানেও প্রধান মন্ত্রীর টেন্ডারবাজী বন্ধে চালু করা ইজিপি সিষ্টেমকেও বাধাগ্রস্থ করতে এবং প্রধানমন্ত্রী মনোনীত ও জনগনের ভোটে নির্বাচিত পাবনা-৪ আসনের ক্লিনইমেজের তরুণ নেতা গালিবুর রহমান শরীফ এমপিরও ভাবমূর্তি নষ্ঠ করতে তৎপর রয়েছে। তার নানা কর্মকান্ডের কারণে রেলওয়ের প্রায় তিনশ’ ঠিকাদার,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারি ও এলাকাবাসী অতীষ্ঠ অতিষ্ঠ হয়ে উঠেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট