1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবা উপজেলার হুজুরিপাড়ায় চাঁদা না দেওয়ায় পুকুরপাড়ের অর্ধশত গাছ কাটলেন ইউপি সদস্য - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

পবা উপজেলার হুজুরিপাড়ায় চাঁদা না দেওয়ায় পুকুরপাড়ের অর্ধশত গাছ কাটলেন ইউপি সদস্য

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের বেজুড়া গ্রামে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে পুকুরপাড়ের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ইসাহাক আলীর বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী আব্দুল বারি বলেন, হুজুরিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসাহাক মেম্বারের নেতৃত্বে ১৫–২০ জন যুবক দেশীয় অস্ত্র হাতে পুকুরপাড়ে থাকা সজনে, নিম ও কলা গাছ কেটে ফেলেন। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসলেও গাছ কাটা বন্ধ করতে পারেনি। পরে কর্ণহার থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বারি।

তার দাবি, বেজুড়া গ্রামের ১২ বিঘার একটি পুকুরের ভেতরে তার দেড় কাঠা জমি রয়েছে। বৃহস্পতিবার পুকুরের লিজের টাকা নেওয়ার জন্য মেম্বার ইসাহাক তাকে ডেকে গাছ কেটে ফেলার শর্ত দেন। না কাটলে ২০ হাজার টাকা দিতে হবে বলে জানান মেম্বার। আমি অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে এসে গাছগুলো নিরবিচারে কেটে ফেলে।

জানতে চাইলে অভিযুক্তরা বলেন, থানা পুলিশ আমাদের গাছ কাটার অনুমতি দিয়েছে। তিনি আরও জানান, ঘটনার সময় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করলেও গাছ কাটা থামায়নি। এ সময় অস্ত্র হাতে থাকা যুবকদের ভিডিও ধারণ করা হয়েছে।

ভুক্তভোগী আব্দুল বারী বলেন, আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা ও অপরাধীদের বিচার চাই।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য ইসাহাক আলী বলেন, “ওই পুকুরে প্রায় ১০০ জন ভাগীদার রয়েছেন। ভাগীদারদের পক্ষে সজনে ও অন্যান্য গাছ কেটে দেওয়া হয়েছে। কোনো টাকা বা চাঁদা দাবি করা হয়নি।

এ বিষয়ে আরএমপি’র কর্ণহার থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, “পুকুরটি আগে অন্য একজন লিজে নিয়েছিলেন। তখন কেয়ারটেকার ছিলেন আব্দুল বারি এবং গাছগুলো তিনি লাগিয়েছিলেন। এখন নতুন লিজধারী পুকুরপাড় পরিষ্কার করেছে। অস্ত্রের মহড়া বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট