1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

পত্নীতলা বিজিবি’র নওগাঁ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অভিযানে নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার ( ২৭ জুলাই) রাত ৪ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৪/৩-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে।

উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক  লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন  নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট