1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সাড়ে ৫৮ হাজার শিশু পাবে বিনা মূল্যে টাইফয়েড টিকা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পত্নীতলায় সাড়ে ৫৮ হাজার শিশু পাবে বিনা মূল্যে টাইফয়েড টিকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ৫ কোটি শিশু – কিশোর পাবে টাইফয়েড টিকা। এর ধারাবাহিকতায়  প্রথমবারের মতো নওগাঁর পত্নীতলা উপজেলায় সাড়ে ৫৮ হাজার শিশু- কিশোরকে  বিনা মূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়  সূত্রে জানা যায়,আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ২৬৫টি  কেন্দ্রে মাধ্যমে  প্রায় ৫৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে। এই টিকার আওতায় প্রাথমিক,মাধ্যমিক, কিন্ডারগার্টেন,মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকেও এ টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইডে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে।নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলেই পাওয়া যাবে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা। নিবন্ধন ছাড়া কোনো টিকা দেওয়া হবে না।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো.আনিছুর রহমান বলেন, এ টিকা দিলে শিশুরা টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে। তাদের আক্রান্ত করতে পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। এর উপসর্গ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামান্দ্য এবং কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া। উপসর্গগুলো প্রায়ই অস্পষ্ট থাকে এবং অনেক ক্ষেত্রে অন্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট