1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সরকারি গাছ কাটায় আ'লীগ নেতা আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পত্নীতলায় সরকারি গাছ কাটায় আ’লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় সরকারি গাছ কাটার অভিযোগে দুইজনকে আটক করেছে বন বিভাগ। আটক ব্যক্তিরা হলেন, নজিপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মতিয়ার রহমানের ছেলে রেজাউল করিম মন্টু (৫৩) এবং একই গ্রামের গয়েশ চৌধুরীর ছেলে মোজাফফর চৌধুরী (৪৭)। এদের মধ্যে রেজাউল করিম মন্টু ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মোজাফফর চৌধুরী ওই ওয়ার্ডের সাবেক সদস্য বলে জানা গেছে। উপজেলা বন কর্মকর্তা নূরুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন যে নজিপুর ইউনিয়নের উজিরপুর মিশন ব্রিজ থেকে ফয়েমপুর তেমাথা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সংযোগ সড়কের পাশে সৃষ্ট সরকারি বাগানের গাছ কেটে পাচার করা হচ্ছে। সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে দেখতে পান ৪-৫ জন ব্যক্তি গাছ কেটে টুকরো করছে। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে রেজাউল করিম মন্টু ও মোজাফফর চৌধুরীকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪ টুকরা আকাশমনি কাঠ (৯.১০ ঘনফুট) জব্দ করা হয়। এতে কাঠের আর্থিক ক্ষতি ধরা হয়েছে ১০ হাজার ৯২০ টাকা এবং পরিবেশগত ক্ষতি ৫০ হাজার টাকা। সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬০ হাজার ৯২০ টাকা।

এ ঘটনায় ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এর ৩৩(১) (ছ) ধারায় পত্নীতলা থানায় মামলা (নম্বর-০৯, তারিখ-২১.০৮.২৫) দায়ের করা হয়। আটক দুজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান।

অন্যদিকে, মোজাফফর চৌধুরীর পরিবার দাবি করেছে, তিনি দীর্ঘদিন ধরে কাঠ ব্যবসার সঙ্গে যুক্ত। বিক্রেতার বাড়ির পাশে পড়ে থাকা গাছের ডালপালা কিনতে গিয়েছিলেন, কিন্তু তিনি গাছ কাটার সঙ্গে জড়িত নন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট