1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকে আরেকটি ট্রাকের সঙ্গে পিছন থেকে ধাক্কার ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে উভয় ট্রাকে থাকা ৬ জন আহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ট্রাক চালক আফসার আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি রাজধানী ঢাকার গাজীপুর জেলায়। আহত ৬ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, উভয় ট্রাক সাপাহার উপজেলা হতে আম বোঝাই গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত একজন ট্রাক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট