1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পত্নীতলায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম ও আরাফাত রহমান কোকো’র ৫৬তম  জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নজিপুর সরদার পাড়া মোড়ে বিএনপির দলীয় কার্যালয় জিয়া ভবনে দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ ২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক  , সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন , সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আব্দুল্লাহ আল সাসুম ।

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা সহ  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট