1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

পত্নীতলায় প্রথম দিনে ২হা: ৬শ’৫৫ জন শিশু কে টিকাদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায়  নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর)  সকালে নজিপুর সরকারি মডেল উচ্চ  বিদ্যালয় প্রাঙ্গণে   উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.এসএম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন,  মেডিকেল অফিসার ডা. নাহিদ, সমাজ সেবা অফিসার  ফিরোজ আল মামুন, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব,  স্বাস্থ্য পরিদর্শক মো.আনিছুর রহমান, এমটি ইপিআই সানোয়ার হোসেন প্রমূখ।

জানা গেছে, ১৮ কার্যদিবসব্যাপী এই ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন টিকা কেন্দ্র এবং পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে পর্যায়ক্রমে পরিচালিত হবে। এ কর্মসূচিতে উপজেলার প্রায় ৫৮ হাজার ৫শ’ ৯৭ জন শিশুকে বিনামূল্য টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে দৃ’ হাজার ছয় শ’ ৫৫ জন শিশু কিশোর কে টিকা দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট