1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

পত্নীতলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে উপজেলার পাটিচরা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের হত্যার বিচার দাবী করেন এবং এই আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এই নতুন বাংলাদেশে কোন দূর্নীতির স্থান হবে না ।  ঘুষ, দূর্নীতি, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলেন এবং যেখানেই অনিয়ম হবে সেখানেই ছাত্র সমাজ প্রতিবাদ করবে কোন অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে  দেশটা আমাদের আমরা এ দেশটাকে ভালো করে গড়ে তুলতে হবে। আর কোন দুর্নীতিবাজদের, এই দেশে ঠাই হবে না। নেতৃবৃন্দ একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন।

কর্মসূচিতে  শপথ পাঠ করানো হয়। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মারুফ, মামুনুর রেজা স্বাধীন, ইমার খাঁন, মাসুমুল হক সিয়াম প্রমূখ। এ সময় পাটি আমলায় সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান পার্টিচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, সিনিয়ার সাংবাদিক ফরহাদ হোসেন সহ ছাত্র শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট