1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় মুখর আটোয়ারী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় মুখর আটোয়ারী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি……………………….

আটোয়ারী উপজেলায় পঞ্চগড় জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। উপজেলার শহর ও গ্রামের জনবহুল এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের ভোট প্রার্থনা পোস্টার।

 

প্রার্থীরা ভোটারদের পক্ষে টানতে বিভিন্ন হোটেল ও ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ভূরিভোজের আয়োজন করছে। অনেক প্রার্থী ভোট আদায়ে কাকডাকা ভোরে উঠে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বের করছেন ভোটারদের সঙ্গে আত্মীয়তার সূত্র। প্রার্থীদের অনেকে নিজ দলের আদর্শের সঙ্গে যুক্ত এবং ভোট প্রাপ্তির আশায় ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করে নিচ্ছেন।

 

জেলা পরিষদের এ ভোট সাধারণের মাঝেও আলোচনার ঝড় তুলছে। প্রার্থীদের আদর্শ, চরিত্র ও আয়-রোজগারের বিষয়ে মানুষ খোঁজখবর নিচ্ছে। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতিত রাজনৈতিক কর্মকান্ড।

 

এবারের জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ড তথা আটোয়ারী উপজেলায় সাধারণ সদস্য পদে ভোট যুদ্ধে অবর্তীণ হয়েছেন চারজন। এসব প্রার্থীরা হলেন, জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মুজিব আদর্শে বিশ্বাসী মোঃ মেহেদী হাসান মিঠু(অটোরিক্সা), পঞ্চগড় জেলা কৃষকলীগের সাবেক সেক্রেটারি ও সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ করিম (হাতি), বিশিষ্ট ব্যবসায়ী বাবু কমলেশ চন্দ্র বর্মন(তালা), জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান এর পুএ মাজেদুর রহমান বকুল(টিউবওয়েল)।

 

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন ভোটারের(ইউপি সদস্য) সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মুখ দেখতে চায় তারা, নীতি আদর্শের দিক থেকে হতে হবে ক্লিন ইমেজের অধিকারি। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নতুন প্রার্থীরা ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট