1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চaলে দুইটি ট্রেন চলাচল বন্ধ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চaলে দুইটি ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………………

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াত নির্বাচন বানচাল করতে একর এক নাশকতা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।তাদের লক্ষ্য বাস-ট্রাকের পরই ট্রেন।তারা এপর্যন্ত ৭টি ট্রেনের উপর নাশকতা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। আরো অধিক পরিমাণে নাশকতার আশংকায় পশ্চিমাঞ্চল রেলের দুইটি রুটের দুইটি ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রেন দুইটি হলো ১টি কমিউটার ও ১টি লোকাল ট্রেন।

২২ ডিসেম্বর শুক্রবার পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল চিঠি দিয়ে দুইটি ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ট্রেন দুইটি হল রাজশাহী-পার্বতীপুরের মধ্যে চলাচল কারি উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী-রাজশাহী- রহনপুরে চলাচল কারী কমিউটার ট্রেন।

উত্তরা এক্সপ্রেস ট্রেনটি  রাজশাহী থেকে দুপুর ১টায় পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যেত  আর পার্বর্তীপুর থেকে  ভোর ৩.১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসতো। অন্যদিকে পাবনার ঈশ্বরদী থেকে  ভোর ৫.৩০টায় রাজশাহী – রহনপুরের    উদ্দেশ্যে  ছেড়ে আসতো।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, লোকাল ট্রেনে নাশকতার চেষ্টা হচ্ছে বেশী। গত ১৭ ডিসেম্বর জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় দৃর্বৃত্তরা। এতে বগির কয়েকটি সিট পুড়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লোকাল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে আপাতত দুইটি লোকাল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ট্রেন ২টি  চালু করা হবে। তবে ধারণা করা হচ্ছে নির্বাচনের পূর্বে বন্ধ ট্রেনগুলো আর চালু করা হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট