1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর সুগার মিলস ডাকাতি: ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নাটোর সুগার মিলস ডাকাতি: ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকায় অবস্থিত নাটোর সুগার মিলস লিমিটেডে সংঘটিত ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম। রোববার (৩ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে মিলসের দায়িত্বরত সিকিউরিটি গার্ড এবং স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে তিনি মিলস চত্বরে ডাকাতির ঘটনার বিস্তারিত অবস্থান ঘুরে দেখেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

Open photo

এ সময় পুলিশ সুপার বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। আমরা সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।” তিনি তদন্ত কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন লাবুসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

Open photo

ডাকাতির ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট