1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

নাটোরে ডিবি পুলিশের অভিযানে মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল মদ ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের শান্তি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মৃত কশিমুদ্দীন মন্ডল, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-উত্তর উজিরপুর (ঠকঠকিপাড়া), ডাক-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আমিন আলী (২৪), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা-মোছাঃ শাহানারা বেগম, সাং-পারচৌকা, ডাক-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

এসময় সোহেল রানার হেফাজত থেকে ৪০ বোতল মদ এবং আমিন আলীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার নাটোরের দিক নির্দেশনায় ডিবির চৌকস একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট