1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রোববার ভোর থেকে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে পুলিশ। সকাল ৫টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসের (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী ওয়াদুদ আলী (২৫) ও ফসের আলী ওরফে সোহেল (২৯) এর হেফাজত থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে একই এলাকায় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) আটক করা হয়। প্লাস্টিকের ক্যারেট বোঝাই ওই ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে ছয়টি চটের বস্তায় লুকানো ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক থেকে লালান (২৫) ও সাবেরুল ইসলাম ওরফে শহিদ (৩৫) কে আটক করে ডিবি।

নাটোর ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে ডিবি সবসময় তৎপর। একদিনে মোট ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করে আবারও সাফল্যের নজির স্থাপন করল নাটোর জেলা গোয়েন্দা শাখা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট