1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নাটোরে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ৬টা ৫০ মিনিট ও ৭টা ৪৫ মিনিটে নাটোর থানাধীন বনবেলঘরিয়া শান্তি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় তাদের আটক করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেয় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ মমিন আলী (২৯), পিতা-মোঃ মাসুদ রানা, সাং-ভগবানপুর মোড়লপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর। ২। মোঃ মোস্তাকিম ওরফে বাবু (১৯), পিতা-মোঃ শারাফত আলী, সাং-নিতপুর কলোনী, পোরশা, নওগাঁ। অভিযানে মোঃ মমিন আলীর হেফাজত থেকে ৩ কেজি গাঁজা এবং মোস্তাকিম ওরফে বাবুর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ডিবি নাটোরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট