1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নাটোরের লালপুরের পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর, নাটোর প্রতিনিধি……………………….

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে কামরুল ইসলাম রানা(৪২)নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার(৩রা অক্টোবর-২২)বিকালে লালপুর উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়ার আসরে অজ্ঞাত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে অনন্ত ১৫/২০ জন পালিয়ে যায়। এ সময় দ্রুত পালাতে পদ্মানদীতেও ঝাঁপ দেয় কয়েকজন।পরে সবাই নদী সাঁতরে পার হলেও কামরুল ইসলাম এ সময় নিখোঁজ হয়। পরে নিখোঁজের একদিন পর মঙ্গলবার(৪ঠা অক্টোবর) দুপুরে নবীন নগর এলাকায় পদ্মা নদীতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের উপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

নিহত ঐ যুবক পাশ্ববর্তী উপজেলা ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল এ বিষয়ে কোন অভিযানে যায়নি লালপুর থানার পুলিশ। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট