1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনঃ ড.এস. এ. অপু - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনঃ ড.এস. এ. অপু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় অবস্থারত পুজা মন্ডপ গুলোর,পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন।৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু। পরিদর্শন কালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন। সেই সাথে তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ,বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা,চৌডালা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সালাম ধুলু,জেলা যুবদল সদস্য আহবায়ক কমিটি মনিরুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট