1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল বাঘায় জিয়া পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র  ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  ‌‌ শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামীমকে তার নিজ এলাকায় সংবর্ধনা

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছেন। গতকাল শুক্রবার তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি এসে পৌঁছেন।

রাষ্ট্রপতি ভবনে একটি লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টার দিকে (স্থানীয় সময়) রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে নরেন্দ্র মোদি তাঁকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে বেস্টন করে সংবর্ধনাস্থল পর্যন্ত নিয়ে যায়।

ভারতের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এই সময় ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
এরপর ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, বিদ্যুৎ বিভাগের সচিব মো.হাবিবুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান, স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহসহ তাঁর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট