1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

নওগাঁ ইসলামিক ফাউণ্ডেশনে জুলাই গণঅভ্যুত্থানে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ ইসলামিক ফাউণ্ডেশনে জুলাই গণঅভ্যুত্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ০৪ আগস্ট ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয় কর্তৃক নওগাঁ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ  মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ মোঃ মারুফ রায়হান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার,সকল উপজেলার ফিল্ড সুপারভাইজার, মডেল ও সাধারণ কেয়ারটেকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সম্মানিত আলেম-ওলামা ও প্রকল্পের শিক্ষকবৃন্দ।

আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামানা করে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাওলানা রিজওয়ান আহসান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট