1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় বসতবাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট'র আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর মান্দায় বসতবাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট’র আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন; মান্দা, নওগাঁ……………………………………….

নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা জিয়াউর রহমান পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

গৃহকর্তা জিয়াউর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমার স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বাড়ির ভেতরের বারান্দায় আগুন লেগে যায়। মুহুর্তে তা বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।’

জিয়াউর রহমান আরও বলেন, আগুনে ধান-চাল, ফ্রিজ, ধান মাড়াইয়ের মেশিন, শ্যালোমেশিন, ঘরের ছাউনির টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট