1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অগ্নিকান্ড: নওগাঁর মান্দায় আগুনে পুড়ে নি:শেষ হলো  ১৪ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

অগ্নিকান্ড: নওগাঁর মান্দায় আগুনে পুড়ে নি:শেষ হলো  ১৪ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আল আমিন স্বাধীন,
মান্দা (নওগাঁ) প্রতিনিধি ..
নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৪টি দোকানঘর। আজ শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার বারিল্যা বটতলা বাজারে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসল্লিরা মসজিদের ছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘আগুনে আমার মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের ষ্টুডিও এণ্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানার দোকানসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে। আগুনে আমার ওষুধের দোকানে ৩ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। নামাজ চলাকালে দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারি। আগুনে আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট