1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান 📰 শিবগঞ্জে ওয়াকফ ও এজমালি সম্পত্তির ৩ আমগাছ গোপনে বিক্রির অভিযোগ 📰 শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#আবু রাইহান, পোরশা(নওগাঁ) থেকে……………….

নওগাঁর পোরশায় স্থানীয় ভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে সব প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সরকার অনেক এগিয়েছেন। ভূমি সেবা সমূহ ডিজিটাল করা হয়েছে। এতে কেউ প্রতারিত হবে না এবং দালাল ধরতে হবে না। ভূমি অফিস থেকে যে কোন সেবা সহজেই পেয়ে যাবেন। এছাড়াও বাড়িতে বসে থেকে যে কোন ব্যক্তি এই সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি সেবা সপ্তাহে জনগণকে আমরা এ বার্তাই দিচ্ছি বলে তিনি জানান।

এসময় সহকারি কমিশনার (ভূুমি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯ মে জাতীয়ভাবে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে এবং তা চলবে ২৩ মে পর্যন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট