1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি……………..

” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এবারে সপ্তাহ ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।

 

জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে সমগ্র উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং মাধ্যমে প্রচারনা, পোনা অবমুক্ত, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মতবিনিময়,মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি, পানি পরীক্ষণ, মৎস্য চাষীদের পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণী,জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা।

 

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির হোসেন মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের অবগত করেন, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী বুল ইসলাম, মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান (হাবিব), সহ-সভাপতি কামরুজ্জামান বাবু , এনামুল হক, আবু রায়হান (মুন্না), হুমায়ুন কবির, নাহিদ ,আবু রায়হান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট