1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

নওগাঁর পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………….-

পত্নীতলায় ভুয়া কাগজপত্রের মাধ্যমে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর অধিগ্রহণকৃত জমির টাকা প্রতারণা করে উঠিয়ে নেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের সার্টিফিকেট মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় শনিবার উপজেলার মধইল বাজার এলাকা থেকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

 

জানাগেছে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সাব স্টেশন নির্মাণে মধইল বাজার এলাকায় ২০১৭ সালে ভ‚মি অধিগ্রহণ কালে অত্র অঞ্চলের আব্দুর রহমান চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী ও তার স্ত্রী উজিরান বিবি এর মালিকানাধীন ভ‚মি অধিগ্রহণ করতে চাইলে ভুয়া দলিলের মাধ্যমে প্রকৃত মালিক কে আড়াল করে আল মামুন ও ফজলু সরকার পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে অত্র অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য এক কোটি ৪ লক্ষ হাজার ৯৮ হাজার ২৩ পয়সা উঠিয়ে নেয়।

 

এ সময় ম‚ল খতিয়ান ভুক্ত মালিকের পক্ষে জমির ক্রেতা মালিকরা নুরুল ইসলাম মন্টু, মোছাঃ তাহমিনা, জাহিদুল ইসলাম ও নুর আলম সরকার জানতে পেরে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করলে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে জেলা প্রশাসক কার্যালয় হতে সার্টিফিকেট মামলা রুজু করা হয় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে ওয়ারেন্ট সহ তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়া হয়। সে সময় তারা গা ঢাকা দিলে, দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায়

 

পত্নীতলা থানা পুলিশ শনিবার উপজেলার মধইল বাজার এলাকা থেকে মামলার ১ নং আসামী মধইল এলকার মৃত আব্বাস আলীর ছেলে আল মামুন (গোলাপ)কে আটক করে এবং মামলার অপর আসামী একই এলাকার মৃত হাফিজ উদ্দীন সরকারের ছেলে ফজলু সরকার পলাতক রয়েছে বলে জানাগেছে।

 

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) অর্পন কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে ওয়ারেন্টভুক্ত আসামী আল মামুনকে আটকের কথা নিশ্চিত করে, যথাযথ প্রক্রিয়া শেষে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট