1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫), কোহিনুর বেগম (২৬), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। বিজিবি ১৪ (পত্নীতলা) ব্যাটেলিয়ান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকয় ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে। তাদেরকে সন্দেহভাজন মনে হলে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে দু’জন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়। আটককৃতদের বিষয়ে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি নাগরিক।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট