1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর ধামইরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………..

নওগাঁর ধামইরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার উপজেলার পৌর এলাকার মঙ্গলকোঠা গ্রামে ১২ শতাংশ জমির উপরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

 

শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগেও তাদের নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, পৌর কাউন্সিলর ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মো. আমজাদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজিজার রহমান বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সাজু, জয়পুরহাট শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট