1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের উপশাখা’র উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের উপশাখা’র উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………

 

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র উপশাখা উদ্বোধন করা হয়েছে। ২২ জুন দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের এস এম সুপার মার্কেটের ২য় তলায় ন্যাশনাল ব্যাংকের ধামইরহাট উপশাখার ভার্চুয়ালি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক শিকদার এম.পি।

 

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ন্যাশনাল ব্যাংকের জয়পুরহাট সদর শাখা ব্যবস্থাপক ও এভিপি মো. সোহেল রানা, বগুড়া সদর শাখা ব্যবস্থাপক এসএভিপি আমিনুল হাসান, ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক মো. আবু মুছা, জয়পুরহাট জেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, ধামইরহাটের বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, প্রভাষক তহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ঔষধ ব্যবসায়ী নেতা দেওয়ান জাহিদ হাসান, প্রমুখসহ উপস্থিত ছিলেন।

 

জয়পুরহাট শাখার নিয়ন্ত্রনাধীন ধামইরহাট উপজেলার উপশাখা সহ ৫টি উপশাখা উদ্বোধন শেষে ব্যাংকের চেয়ারপার্সন মিসেস পারভীন হক শিকদার এম.পি বলেন, গ্রামকে শহরে রুপান্তরিত করতে প্রধানমন্ত্রী উদ্যোগে বাস্তবায়নে আমরা সকল উপজেলায় উপশাখা স্থাপনের চেষ্টা করে যাচ্ছি, যাতে করে সকল ব্যবসায়ী ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে।#

সান/১৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট