1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ ………………………

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে সাংবাদিকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার(২৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

 

মত বিনিময় সভায় মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ সাংবাদিকদের বলেন,বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জনপ্রতি মাছের চাহিদা ৬০ গ্রাম, সে ক্ষেত্রে বর্তমানে মাছের উৎপাদন জন প্রতি দিনে ৬২.৫৮ গ্রাম। ইলিশ উৎপাদনে বাংলাদেশর অবস্থান বিশ্বে প্রথম,মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে দেশের অবস্থান বিশ্বে  দ্বিতীয়। তেলাপিয়া ও মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশের বর্তমান অবস্থান।২০২০-২১ অর্থ বছরে দেশে মাছের মোট উৎপাদন ৪৬.২৯লক্ষ মে.টন।ভিশন ২০২১ এ উৎপাদন লক্ষমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মে.টন,যা নির্ধারিত সময়ে অর্জিত হয়েছে।

 

পোনামাছ অবমুক্ত, বর্ষা মৌসুমে কারেন্ট জাল,সূতিজাল,খড়াজাল এবং রিং জাল সম্পর্কে আলোচনা করেন দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে বাঁধা সহ নানা অনিয়মের প্রশ্ন উত্তরে তিনি  মৎস্য উৎপাদন ও মাছ কখন ধরা হবে এ নিয়ে আলোকেপাত করেন।

 

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক, আবুহেনা মোস্তফা কামাল, সহসভাপতি রুহুল আমিন, আল আমিন মিলন, সাংবাদিক ফিরোজ আহমেদ, এমরান মাহমুদ, খালিদ বিন ফিরোজ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ, সম্পাদক কাজী রহমান,  সাংবাদিক শাহাদুল ইসলাম বাবু প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট