1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সুধিজনদের নিয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান।

অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এসময় জেলা সেনা ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন শামীম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.নূরে আলম সিদ্দিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান প্রামানিক,উপজেলা প্রাণী অধিদপ্তর কর্মকর্তা মো.আবু আনাছ,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো.মাহবুবুর রহমান দুলু, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব মো.খবিরুল ইসলাম,মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সম্রাট হোসেন,উপজেলা পূজা উৎযাপন ফ্রন্ডের আহ্বায়ক শ্রী উত্তম কুমার সহ উপজেলার সকল অফিস কর্মকর্তা, স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানগণ,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়।এসময় বক্তরা সমাজে বসবাসকারী সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট