1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের স্মরণে উভয় স্থানে শনিবার জারুল বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান।

তিনি বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জারুল বৃক্ষরোপণ করা হয়। জুলাই অভ্যুত্থানে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে। রোপণ করা এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে।

জানা যায়, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার শহিদ হন। তিনি শ্রীধরগুড়নই মাদ্রাসার ছাত্র হওয়ায় তাঁর স্মরণে ওই মাদ্রাসার প্রাঙ্গনে জারুল বৃক্ষরোপণ করা হয়।  অপরদিকে, উপজেলার তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর গণঅভ্যুত্থানে শহিদ হলে তাঁকে তারাটিয়া গ্রামের কবরে শায়িত করা হয়। জাফরের স্মরণে ওই কবর স্থানের গেটে জারুল বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাখিলের পিতা আবেদ আলী, শহিদ জাফরের পিতা আবু জাফর, মাতা কাজী লুলুল মাখমিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, জুলাই পুনর্জাগরণ জেলা কমিটির সদস্য ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।  বৃক্ষরোপণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট